নিউজিল্যান্ডের
বিপক্ষে প্রথম দুই টি২০ ম্যাচ হেরেছে বাংলাদেশ। রোববার শেষ টি২০-তে
স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। ওয়ানডে সিরিজের মতো টি২০
সিরিজেও হোয়াইটওয়াশের আশংকায় রয়েছে সফরকারীরা। কেননা ব্যাটসম্যানদের
ধারাবাহিক ব্যর্থতায় নিউজিল্যান্ডের সামনে কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে
পারেনি টাইগাররা।
টি২০-তে হোয়াইটওয়াশের শংকায় থাকলেও দলের সেরা পেসার
মোস্তাফিজুর রহমানকে শেষ ম্যাচে খেলানো হবে না। তার পরিবর্তে মাঠে নামবেন
আরেক পেসার তাসকিন আহমেদ। মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম
ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে দীর্ঘ ৬ মাস মাঠের বাইরে ছিলেন এ বাম-হাতি
পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ।
৬২ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন 'কাটার মাস্টার'। দ্বিতীয় ম্যাচে তাকে
আবারও বিশ্রাম দেয়া হয়। তৃতীয় ম্যাচে বল হাতে দারুণ করেন মোস্তাফিজ। ৩২
রানে নেন ২ উইকেট। দ্বিতীয় টি২০-তে ৩০ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকলেও
প্রথম ম্যাচে ২১ রানে নেন ১ উইকেট। এদিকে প্রথম দুই টি২০ ম্যাচে দলের বাইরে
ছিলেন তাসকিন আহমেদ। অপেক্ষায় রয়েছেন টেস্ট অভিষেকের। তবে টেস্টের আগে
ঝালিয়ে নিতেই শেষ টি২০ ম্যাচে মাঠে নামানো হবে তাসকিনকে।

No comments:
Post a Comment