খুনি
সন্দেহে গ্রেফতার রাজধানীর কামরাঙ্গীর চরের দুই শিশুকে আগামী ২৯ জানুয়ারি
হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই
আদেশ দেন। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার
মো. আব্দুল হালিম এ রিট আবেদন করেন। তিনি নিজেই রিটের শুনানিতে অংশ নেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গ্রেফতার
দুই শিশু হল- মোহাম্মদ ইউসুফ ও জয় দাস। একজন পদস্থ কর্মকর্তার মাধ্যমে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে আদালতের এ আদেশ পালন করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর 'লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু
গ্রেফতার' শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন
যুক্ত করে হাইকোর্টে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে রিট দায়ের করেন
ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম। পরে ২৯ নভেম্বর
আদালত রুলসহ ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কি-না সে বিষয়ে একটি
প্রতিবেদন দিতে নির্দেশ দেন। গত ৪ জানুয়ারি লালবাগের ডিসি ও কামরাঙ্গীচরের
ওসি আদালতে প্রতিবেদন দেন। সেই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই
শিশুকে আগামী ২৯ জানুয়ারি হাজিরের নির্দেশ দেন।

No comments:
Post a Comment