Wednesday, January 11, 2017

অনুমতির জন্য অপেক্ষা করবে না বিএনপি: রিজভী

ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করতে অনুমতির জন্য আর অপেক্ষা করা হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে বিএনপির বরিশাল মহানগর কার্যালয়ে কর্মসূচী পালনকালে মহিলা দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রিজভী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি। আমাদেরকে দেয়া হয়নি। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি অনুমতির অপেক্ষা করবে না, কেড়ে নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র নয় বিএনপির নেতাকর্মীদের রক্ত চান মন্তব্য করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের লাশ মাটিতে লুটিয়ে পড়লে শেখ হাসিনা আনন্দিত হন, উল্লাস করেন। মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

No comments:

Post a Comment