টেকনাফে
নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ-বিজিবি।
তবে ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার
রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে ইয়াবার চালানটি জব্দ
করে বিজিবির একটি দল। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল
জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিপির একটি
দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা
উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা।

No comments:
Post a Comment