Tuesday, January 17, 2017

মাছের ঘেরে কলেজ ছাত্রের লাশ

সাতক্ষীরার ধুলিহরে একটি মাছের ঘের থেকে মঙ্গলবার সকালে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্রের কাছে পাওয়া মোবাইলের কললিষ্ট চেক করে জানা গেছে, তার নাম ইমন শেখ। সাতক্ষীরার সুলতানপুরের লিটন হাসানের সন্তান সে। সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক ( এসআই) হুমায়ুন কবির জানান,
খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে ধুলিহরের ইকবাল বিশ্বাসের মাছের ঘেরে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হুমায়ুন কবির আরো বলেন, তার কাছে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইল থেকে তার পরিচয় জানা গেছে। সে খুলনায় একটি কলেজে পড়াশুনা করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ময়না তদন্তের জন্য ইমনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে  বলে জানান তিনি।

No comments:

Post a Comment