Thursday, January 5, 2017

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এ পৌঁছান।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্ল্যাহ মিয়া এসব তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার এ মামলার জেরার কার্যক্রম শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক আবু আহমেদ জমাদার। ওইদিন বিচারক জানিয়েছিলেন, খালেদা জিয়া আদালতে না এলে তার জামিন বাতিল হবে।

No comments:

Post a Comment