দেশের
আট জেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটি স্থগিত করে রুল
জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি
কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, ঝালকাঠি, সিলেট,
গাইবান্ধা ও নীলফামারী। গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার
সরদার আব্দুল মালেকের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন
হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, গত ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা
যাচাই-বাছাইয়ের জন্য আট জেলার কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা
কমান্ডার সরদার আব্দুল মালেককে বাদ দিয়ে ডেপুটি কমান্ডার মো. মজিবুল হক
মিয়াকে কমিটিতে রাখা হয়। নিয়ম হলো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কমিটিতে
কমান্ডার থাকবে। কিন্তু কোটালীপাড়ায় কমান্ডারকে বাদ দিয়ে ডেপুটি কমান্ডারকে
রাখা হয়। তাই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন কমান্ডার আব্দুল
মালেক। মনিরুজ্জামান জানান, আদালত পুরো গেজেট স্থগিত করে রুল জারি করেন।
রুলে ওই গেজেট কেন অবৈধ হবে না তা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও
উপসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয়
কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং
ডেপুটি কমান্ডারের কাছে জানতে চেয়েছেন।

No comments:
Post a Comment