পুনরায়
প্রিন্ট হওয়া জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের ‘মেইন ক্যাম্প’ বইটি
জার্মানির বাজারে সর্বাধিক বিক্রি হয়েছে। নিষিদ্ধ হওয়ার ৭০ বছর পর গত বছরের
জানুয়ারিতে নতুন আঙ্গিকে প্রকাশ পায় হিটলারের আত্মজীবনীমূলক এ রাজনৈতিক
ইশতেহার। বইটির প্রকাশক জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বাধিক বিক্রি
হয়েছে বইটি। এখন বইটির ৬ষ্ঠ সংস্করণ বাজারে চলছে। খবর এএফপির। দ্য
ইন্সটিটিউট অফ কনটেম্পোরারি হিস্ট্রি অফ মিউনিখ (আইএফজেড) জানায়,
জানুয়ারিতে প্রকাশিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার কপি বিক্রি
হয়েছে। আইএফজেড আরও জানায়, প্রাথমিকভাবে ৪ হাজার কপি ছাপানোর পরিকল্পনা
ছিল। কিন্তু জানুয়ারির শেষদিকে বইটির চাহিদা বাড়তে থাকে।
আইএফজেডের পরিচালক
এন্ড্রিয়াস ওয়ারসিং জানান, ‘বইটি যেভাবে লাখ লাখ মানুষকে নাৎসি ভাবধারায়
উদ্বুদ্ধ করেছিল, সেই বইটি যেন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে না পারে- এমন
শংকা এখন তৈরি হচ্ছে।’ মেইন ক্যাম্প প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। এর ৮ বছর
পরই হিটলার ক্ষমতায় আসেন। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্টেট অব
ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির স্বত্ব দিয়ে দেয় মিত্রবাহিনী। দ্বিতীয়
বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবিদ্বেষী বইয়ের প্রকাশনা নিষিদ্ধ করে
ব্যাভারিয়ার আঞ্চলিক সরকার। এতে কপিরাইটের কথাও উল্লেখ করা হয়। তবে ২০১৫
সালের ৩১ ডিসেম্বর বইটির কপিরাইটের মেয়াদ শেষ হয়। পরে গত বছরের ৮ জানুয়ারি
মেইন ক্যাম্পের প্রায় ২,০০০ পৃষ্ঠার এক ‘ক্রিটিকাল এডিশন’ প্রকাশিত হয়।

No comments:
Post a Comment