“
শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
রবিবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের
আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিশু পার্কে উপজেলা
নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা শিক্ষা অফিসার
(ভারপ্রাপ্ত) আশরাফুল হক, সহকারী শিক্ষা অফিসার সুশান্ত রাড়ৈ প্রমুখ। এসময়
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত
হোসেন, উপজেলা ইন্সটেক্টর বজলুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।

No comments:
Post a Comment