যশোরে
দু’দল ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোর রাতে
যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত রাসেল ওরফে রনি
(২৫) চৌগাছা উপজেলার মাঠপাড়া এলাকার কুমর আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে
একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। যশোর কোতোয়ালি মডেল
থানার ওসি ইলিয়াস হোসেন জানান,
ভোররাতে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায়
দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক
ডাকাতের লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি
ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চৌগাছা থানার ওসি এম
মশিউর রহমান জানান, নিহত যুবকের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ অন্তত ৮টি
মামলা রয়েছে।

No comments:
Post a Comment