বে
ওভালে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক
নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে তারা শেষ পর্যন্ত ২০ ওভারে করে ৪
উইকেটে ১৯৪ রান। কোরি অ্যান্ডারসন ৯৪ এবং কেন উইলিয়ামসন ৬০ রান করেন। রুবেল
হোসেন নেন তিন উইকেট।
অপরটি নেন মোসাদ্দেক হোসেন। রুবেলের জোড়া শিকার এবং
মোসাদ্দেকের একটি উইকেট নেয়ার সময় বেশ চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
কিন্তু বাংলাদেশের বোলাররা সেই চাপ ধরে রাখতে পারেনি। উইলিয়ামসন আর
অ্যান্ডারসন বিশাল স্কোরের দিকে নিয়ে যান নিউজিল্যান্ডকে। বাংলাদেশ দলে
মোস্তাফিজ নেই। তাকে বিশ্রামে রাখা হয়। খেলেন তাসকিন আহমেদ। আগের দুই টি২০
ম্যাচেই নিউজিল্যান্ড জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নুরুল হাসান সোহান।

No comments:
Post a Comment