Saturday, January 14, 2017

স্পাই হয়ে আসছেন সাইমন সাদিক

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার স্পাইগিরি করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন। সম্প্রতি একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। সাইমনের এ স্পাইগিরি দেখা যাবে ‘জল শ্যাওলা’ নামের একটি ছবিতে। শিশুতোষ চলচ্চিত্র এটি। পরিচালনা করছেন জেসমিন আক্তার নদী। ছবিটি প্রসঙ্গে নায়ক সাইমন বলেন, ‘এর গল্প সুন্দর। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এগিয়েছে। মূলত রূপকভাবে ছবির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণী ও পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। এছাড়াও প্রথমবার শিশুতোষ কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তাও আবার স্পাই চরিত্রে।
চরিত্রটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে বলেই আমি মনে করি।’ এ ছবিতে সাইমনের নায়িকা হিসেবে থাকছেন মানসি প্রকৃতি। ‘জলশ্যাওলা’র শুটিং আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। উল্লেখ্য, ঢাকাই ছবির এ জনপ্রিয় নায়ককে এর আগে রোমান্টিক, হিজড়া, হুজুর, পাগল, ভূমি অফিসারসহ নানামাত্রিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার আসছেন গোয়েন্দা হয়ে। আগামী মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে এ নায়কের ‘মায়াবিনী’ নামে একটি ছবিটি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা আইরিন।

No comments:

Post a Comment