৩০
বলে দরকার ৪১। হাতে সাত উইকেট। সেই সাত উইকেট হাতে রেখেই ২৪ বলে ৩২। শেষ
ওভারে দরকার আট রান। হাতে ছয় উইকেট। সেখান থেকে ম্যাচটা হেরে বসল
ইংল্যান্ড। পার্থক্যটা গড়ে দিল জাসপ্রিত বুমরাহর বোলিং। নিজের শেষ দুই
ওভারে (২৮ ও ২০ তম) মাত্র পাঁচ রান দিলেন বুমরাহ। উইকেট নিলেন দুটি।
কক্ষচ্যুত হল ইংল্যান্ড।
আর ভারত হারতে হারতে নাটকীয়ভাবে জিতে গেল পাঁচ
রানে। তিন ম্যাচের টি ২০ সিরিজ এখন ১-১। নাগপুরে রোববার দ্বিতীয় টি ২০-তে
টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং নেয়। ওপেনার লোকেশ রাহুলের অর্ধশতকের ইনিংসে
(৪৭ বলে ৭১) ভারত ২০ ওভারে ১৪৪ রান করে আট উইকেটে। অধিনায়ক বিরাট কোহলি ১৫
বলে ২১। আর ২৬ বলে ৩০ রান করেন মনীষ পান্ডে। তিনটি উইকেট নেন ক্রিস জর্ডান।
ইংল্যান্ড হাতে চার উইকেট রেখেও ১৩৯-এর বেশি করতে পারেনি। রুট ও স্টোকস
দু’জনই সমান ৩৮ রান করেন। তিনটি উইকেট নেন নেহরা। অমিত মিশ্র মরগ্যানকে
শিকার বানিয়ে টি ২০-তে ২০০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
স্কোর
ভারত ১৪৪/৮, ২০ ওভারে (বিরাট কোহলি ২১, লোকেশ রাহুল ৭১, মনীষ পান্ডে ৩০। ক্রিস জর্ডান ৩/২২)।
স্কোর
ভারত ১৪৪/৮, ২০ ওভারে (বিরাট কোহলি ২১, লোকেশ রাহুল ৭১, মনীষ পান্ডে ৩০। ক্রিস জর্ডান ৩/২২)।
ইংল্যান্ড
১৩৯/৬, ২০ ওভারে (জ্যাসন রয় ১০, স্যাম বিলিংস ১২, জো রুট ৩৮, ইয়ন মরগ্যান
১৭, বেন স্টোকস ৩৮, জস বাটলার ১৫। আশিষ নেহরা ৩/২৮, বুমরাহ ২/২০)। ফল :
ভারত ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : বুমরাহ (ভারত)। ক্রিকইনফো।

No comments:
Post a Comment