Saturday, January 21, 2017

বদরখালী ফুটবল টুর্ণামেন্টে বদরখালী মুক্তিযোদ্ধা কোয়ার্টার ফাইনালে



নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ার উপজেলার বদরখালী প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০১৬-১৭ এ বদরখালী মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ৩-১ গোলে পটিয়া মোহামেডান কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়েছে। গতকাল বিকালে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত উত্তেজনা পুর্ণ খেলায় বদরখালী মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের পক্ষে ছোটন রাখাইন ২টি এবং আরিফুল ইসলাম ১ টি গোল করেন । আর পটিয়া মোহামেডানের পক্ষে নুরুল কবির একটি গোল পরিশোধ করেন। এ জয়ের ফলে বদরখালী মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ সরাসরি কোয়র্টার ফাইনালে উন্নিত হলো।

No comments:

Post a Comment