Thursday, January 19, 2017

জিম্মি করে ঘুষ গ্রহণ, ডিবির দুই এসআই প্রত্যাহার

এক ব্যক্তিকে জিম্মি করে ঘুষ গ্রহণের অভিযোগে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তারা হলেন- ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই)  শামিম ও মাহমুদ। বুধবার রাতে জেলা পুলিশ লাইন্সে তাদের ক্লোজড করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই  শামীম ওমাহমুদকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশের হাতে জিম্মি হয়ে ঘুষ দেয়ার অভিযোগকারী ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

No comments:

Post a Comment