ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার সাবেক ইউপি
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদের এক
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে মামলার তদন্তকারী
কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর, মন্দির ভাংচুর এবং
অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক ৮টি মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৫ জনকে
গ্রেফতার করা হয়েছে।

No comments:
Post a Comment