Monday, January 23, 2017

কাল কুয়াশা পড়তে পারে

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আবহাওয়া বিভাগ জানায়, শ্রীমঙ্গল, রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। কোন কোন এলাকায় শৈত্য প্রবাহের উন্নতি হবে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

No comments:

Post a Comment