Thursday, January 12, 2017

৪৮ বলে ফিফটি করেই তামিম আউট

মাত্র ৪৮ বলে ফিফটি করেই তামিম আউট। ওয়েলিংটন টেস্টে দলকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংসটাকে টানার আগেই ফিফটির এক বল পরেই আউট হয়ে গেলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ করেছে ৭৩ রান। তিনি ৫৬ রানে আউট হওয়া ইনিংসে খেলেছেন ৫০ বল। এর মাঝে ৪৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। তামিম–ঝড়টা সবচেয়ে বেশি গিয়েছে ট্রেন্ট বোল্টের ওপর দিয়ে। বোল্টের ১৭ বলে ২৯ রান নিয়েছেন তামিম। পাল্টা জবাবে তামিমকে আউটও করেছেন বোল্ট। তবে তামিমকে ফেরাতে ডিআরএসের সুবিধা নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের ইনিংসের প্রথম অংশটা পুরোই ছিল ‘তামিম-শো’। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম যখন ফিরছেন, দলের রান তখন ৬০।
এর ৫৬ রানই তামিমের! অন্য ওপেনার ইমরুল কায়েস আউট হয়েছেন ১ রানে। বৃষ্টির আশঙ্কা, তীব্র বাতাস, ঘন সবুজ পিচ—টসে জিতে বোলিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ইমরুল কায়েসের আউটের সঙ্গে উইকেট বা কন্ডিশনের কোনো সম্পর্ক ছিল না। লেগ স্টাম্পে পিচ করা একটা উঠতি বলে অযথা শট খেলতে গেলেন। বলটা গেল লং লেগে দাঁড়ানো ট্রেন্ট বোল্টের কাছে। ইনিংসের চতুর্থ ওভারেই ইমরুলের অমন বোকামির সময় বাংলাদেশের রান মাত্র ১৬। এর মাঝেই খেলা দিনের দ্বিতীয় সেশনে গড়িয়েছে। ১২তম ওভারে বৃষ্টি নামায় খেলা থামিয়ে দেওয়া হয়। এরপর বৃষ্টি ও মাঠ পরিচর্যার কারণে মধ্যাহ্নবিরতির আগে মাঠে নামতে পারেনি দুই দল।

No comments:

Post a Comment