গ্রামীণ
ব্যাংকের নাম ব্যবহার করে অন্য সব প্রতিষ্ঠানে ড. ইউনুসের কর মওকুফ সুবিধা
নেয়া অবৈধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার
সচিবালয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনা ও
প্রতিবন্ধকতা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা
বলেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক
সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে।
সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না?
সেই
রিপোর্টও এনবিআরের কাছে আছে।’ এ সময় পাশে থাকা অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি
বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা
দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন।’ এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এটা জটিল একটা
বিষয়। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর
সুবিধা) নিয়েছেন। এটা অবৈধ। এটা নিয়ে তদন্ত চলছে। দ্যাটস অল।’

No comments:
Post a Comment