স্যান্টিয়াগো
বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় জিনেদিন
জিদানের ছেলেরা৷দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলা সোসিয়েদাদকে
৩-০ হারায় রোনাল্ডো বাহিনী৷এর ফলে বার্সা ও সেভিয়ার থেকে এক ম্যাচ কম
খেলে চার পয়েন্টে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ৷ ১৯ ম্যাচে রোনাল্ডোদের
পয়েন্ট ৪৬৷ আর বার্সা ও সেভিয়ার পয়েন্ট ২০ ম্যাচে ৪২৷ সম্প্রতি টানা ৪০
ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে রিয়াল৷ তার পরই হঠাৎই ছন্দপতন! দুই সপ্তাহ
আগে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলে হার হজম করতে রোনাল্ডোকে৷ এর দিন তিনেক
পর কোপা দেল রে-তে সেল্টা ভিগোর কাছেও হার এবং ফিরতি লেগে ড্র করে
কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ৷
সব মিলিয়ে সময়টা ভালো
যাচ্ছিল না জিদানের দলের৷ রোববার রাতেও শুরুটা ভালো ছিল না। গুছিয়ে
আক্রমণের চেষ্টা মাঝমাঠের সামনে বারবার খেই হারাচ্ছিল রিয়াল৷ কিন্তু ৩৮
মিনিটে কোভাসিসের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিয়াল৷ দারুণ গোল করে
দলকে এগিয়ে দেন অস্ট্রিয়ার স্ট্রাইকার। রোনাল্ডোর ছোট পাস ধরে দারুণ
ক্ষিপ্রতায় ডি’বক্সে ঢুকে দুরন্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোভাসিস।
প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ডোর
গোলে ব্যবধান বাড়ায় রিয়াল৷ ৫১ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে
ডি’বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো৷ সোসিয়েদাদের গোলরক্ষক এগিয়ে এলে তার
মাথার উপর দিয়ে বল জড়িয়ে দেন পর্তুগিজ স্ট্রাইকার৷এ নিয়ে লিগে চলতি
মৌসুমে ১৩তম গোলটি করে ফেলেন সিআর সেভেন। আর ৮৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন
মোরাতা৷

No comments:
Post a Comment