Saturday, January 21, 2017

হোয়াটমোরের নতুন মিশন নেপাল

টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এবার নেপালি ক্রিকেটারদের কোচ হচ্ছেন। দেশটির স্থানীয় কোচদের নিয়েও কাজ করবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে বরিশাল বুলসের কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন হোয়াটমোর। নেপালি ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্য ‘ব্যাট ও বল ফাউন্ডেশন’ হোয়াটমোরকে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা হোয়াটমোরকে পাশে পাওয়ার জন্য তাকে প্রস্তাব করি। তিনি রাজি হয়েছেন।
আমাদের উঠতি ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করবেন। কাজ করবেন স্থানীয় কোচদের নিয়েও। কাঠমান্ডুতে আগামী সপ্তাহেই হোয়াটমোর চলে আসবেন।’ সংস্থাটি আরও জানায়, ‘হোয়াটমোরকে পেতে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দেয়া হয়েছিল। শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ আর জিম্বাবুয়ের। সাবেক এ কোচ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন।’ বাংলাদেশ ক্রিকেটের বদলটা হোয়াটমোরের হাত ধরেই। একের পর এক ম্যাচ হারতে থাকা বাংলাদেশ তার সময়েই জিততে শিখেছিল। বড় দলগুলোর বিপক্ষে প্রথম জয়ের স্বাদগুলো আসে অজি এ কোচের অধীনেই। শ্রীলংকাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।
এরপর ২০০৩ সালে বাংলাদেশের কোচ হয়ে আসেন। তার অধীনে চার বছরে বদলে যায় বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে পরাজিত করেন মাশরাফিরা। বাংলাদেশ তার অধীনেই খেলেছিল কাক্সিক্ষত সুপার এইটে। এরপর পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ ছিলেন স্বল্প পরিসরে। মাঝে ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশের সাবেক এই কোচের অধীনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ও হোয়াটমোরের হাত ধরেই এসেছিল। ওয়েবসাইট।

No comments:

Post a Comment