Sunday, January 8, 2017

গাজীপুরে ট্রেন-মাইক্রোর সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী এলাকায় ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
বাকিজন মাইক্রোর চালক। কালিয়াকৈর থানার ওসি মোতালেব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, সকালে ওই মাইক্রোবাসটি রেললাইন পার হওয়ার সময় কলাকাতার মৈত্রী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

No comments:

Post a Comment