Saturday, January 7, 2017

ভারতে বোরকা পরিহিত নারীকে যৌন হয়রানি

মাত্র এক সপ্তাহ আগেই থার্টিফাস্ট নাইটে এক তরুণীকে যৌন হয়রানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে ভারতে। ওই সময় এক মন্ত্রী মন্তব্য করেছিলেন পশ্চিমা পোশাক পরিধানের কারণেই এ ঘটনা ঘটে। কিন্তু শুক্রবার সকালে উত্তর ব্যাঙ্গালুরুতে বোরকা পড়া এক তরুণীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, কে জি হালি আবাসিক এলাকায় দিয়ে বোরকা পরিহিত এক নারী সকালে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
এসময় তার ওপর এক লোক তাকে অনুসরণ করে ধরে ফেলে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দেয়। নারীটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার হাত পা এবং মুখে আঘাত লাগে। নারীটির চিৎকারে রাস্তার পাশের কুকুরটিও উচ্চস্বরে ডাকতে থাকে। এতে ভয় পেয়ে লোকটি পালিয়ে যায়। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় অজ্ঞাতনামা একজনের নামে একটি এফআইআর দায়ের হয়েছে জানিয়ে পুলিশ জানায়, এবিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

No comments:

Post a Comment