হঠাৎ
করে উচ্ছেদ না করে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর
বিভিন্ন পেশার হকাররা। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড়
থেকে ‘হকার সমন্বয় পরিষদ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি দৈনিক
বাংলা, পুরানা পল্টন মোড়, মুক্তাঙ্গনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিপিওর
সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় হকাররা তাদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত
থেকে প্রশাসনকে সরে আসার আহ্বান জানায়। তা না হলে কঠোর আন্দোলনে যাবেন
তারা। মিছিলে কয়েক শ’ হকার অংশ নেন।
No comments:
Post a Comment