Tuesday, January 17, 2017

তেজগাঁওয়ে হোটেল কক্ষে লাশ

রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেল থেকে মীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট রয়্যাল গ্র্যান্ড হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ওই ব্যক্তি মাঝে মাঝে এই হোটেলে রাতে থাকতেন।
গত ১৫ জানুয়ারি তিনি হোটেলে ওঠেন। রাতে হোটেল কর্মচারীরা তাকে খাবারের জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ দরজা ভেঙে মীর হোসেনের লাশ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment