পুরস্কার
ও প্রশংসায় প্লাবিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার চীনা ভক্তদের ভোটে ‘মোস্ট
ভ্যালুয়েবল খেলোয়াড়’-এর পুরস্কার জিতে নিলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ
তারকা।
ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতার পর রোনাল্ডোর
মুকুটে যোগ হল আরেকটি পালক। দঙকিউদি নামে একটি চীনা ওয়েবসাইট ২০১৬ সালের
সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দিয়েছে রোনাল্ডোকে। ট্রফি হাতে
নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই রিয়াল তারকা লিখেছেন, ‘আমাকে সমর্থন
করার জন্য চীনা ভক্তদের ধন্যবাদ।’ ওয়েবসাইট।

No comments:
Post a Comment