ব্যালন
ডি’অরের পর লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতে নিলেন
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরশুমে
দুর্দান্ত পারফরম্যান্স এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট চারটি খেতাব জেতা
রোনাল্ডোর ফিফার নতুন চালু করা ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ পুরস্কার
জেতাটা ছিল শুধুই সময়ের অপেক্ষা। দ্বিতীয় হওয়া চিরপ্রতিদ্বন্দ্বী
বার্সেলোনার আর্জেন্তাইন তারকা মেসি অবশ্য সোমবার এই অনুষ্ঠানেই আসেননি।
রোনাল্ডো ও মেসির সঙ্গে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা অপর ফুটবলার
আতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা আদ্রিয়ান গ্রিজমানকে ব্যালন ডি’অর
পুরস্কারের মতো তিনেই থাকতে হলো৷
২০০৮ সালে প্রথম ফিফার বর্ষসেরা ও ফ্রান্স
ফুটবল ম্যাগাজিন ব্যলন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনাল্ডো। এরপর ফিফা ও
ব্যালন ডি’অর দুটি পুরস্কার এক হয়ে যাওয়ায় ২০১৩ ও ২০১৪ সালের ‘ফিফা
ব্যালন ডি’অর’ জেতেন পর্তুগিজ তারকা। দুটি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর
২০১৬ সালের ব্যালন ডি’অর জেতার পর ফিফার ‘দ্য বেস্ট’ হয়ে চর্তুথবারের মতো
তিনি হলেন বর্ষসেরা ফুটবলার। রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার
দু’মাসের মধ্যে গত জুলাইয়ে তাঁর নেতৃত্বে দেশকে প্রথমবারের মতো ইউরো
চ্যাম্পিয়নশিপ করান ৩১ বছর বয়সী সিআর-সেভেন। এ বছর ক্লাবের হয়ে মোট ৪২ গোল ও
দেশের হয়ে ১৩ গোল করেন রোনাল্ডো। আগের দশবারের ফিফা বর্ষসেরা বিজয়ীরা :
২০০৬ : ফ্যাবিবও কানাভারো
২০০৭ : কাকা
২০০৮ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০০৯ : লিওনেল মেসি
ফিফা ব্যালন ডি’অর:
২০১০ : লিওনেল মেসি
২০১১ : লিওনেল মেসি
২০১২ : লিওনেল মেসি
২০১৩ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০১৪ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০১৫ : লিওনেল মেসি।
২০০৬ : ফ্যাবিবও কানাভারো
২০০৭ : কাকা
২০০৮ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০০৯ : লিওনেল মেসি
ফিফা ব্যালন ডি’অর:
২০১০ : লিওনেল মেসি
২০১১ : লিওনেল মেসি
২০১২ : লিওনেল মেসি
২০১৩ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০১৪ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০১৫ : লিওনেল মেসি।

No comments:
Post a Comment