Tuesday, January 3, 2017

থাইল্যান্ডে ট্রাক-পিকআপ সংঘর্ষে আগুন : নিহত ২৫

থাইল্যান্ডে একটি ভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সংঘর্ষের ফলে যান দু’টিতে আগুন লেগে যায়।
গতকাল সোমবার বিকালে দেশটির চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীদের সূত্রে ব্যাংকক পোস্ট জানিয়েছে, ট্রাকটিতে ১১ জন ও পিকআপ ভ্যানটিতে তিন বছরের এক শিশুসহ ১৫ জন যাত্রী ছিল। দেশটির পুলিশও টুইটে এ সংখ্যা নিশ্চিত করেছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে আঘাত করে। এ সময় ভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

No comments:

Post a Comment