অন্তঃসত্ত্বা
নারীর রক্তচাপের তারতম্যই বলে দেবে ছেলে হবে না মেয়ে। অর্থাৎ ওই সময়ে
রক্তচাপ বেশি হয়ে থাকলে নারী ছেলে সন্তানের জন্ম দেবেন, আর রক্তচাপ কম হলে
মেয়ে সন্তানের। সম্প্রতি আমেরিকান জার্নাল অব হাইপারটেনশনে এমনটাই দাবি করা
হয়েছে। কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক রবি রেত্নাকরণ এক হাজার
মহিলার ওপরে পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ১ হাজার ৪১১ জন
অন্তঃসত্ত্বা নারীর ওপরে এই সমীক্ষা করা হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
শিশুর জন্ম দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত নারীর রক্তচাপ পরীক্ষা করে একটি
ডেটাবেজ তৈরি করা হয়। পাশাপাশি কোলেস্টেরল, সুগার এবং হরমোন মাত্রার
ওঠানামার বিষয়েও লক্ষ্য রাখা হয়। সব মিলিয়ে ওই নারীরা ৭৩৯ জন ছেলে এবং ৬৭২
জন মেয়ের জন্ম দেন।
পরে ওই পরিসংখ্যান মিলিয়ে দেখা যায়, যেসব নারী ছেলে
সন্তানের জন্ম দিয়েছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাদের প্রত্যেকেরই উচ্চ
রক্তচাপ ছিল। আর যাদের তুলনামূলক নিম্ন রক্তচাপ ছিল তারা মেয়ে সন্তানের
জন্ম দিয়েছেন। ২০০৯ সালে একদল গবেষক লিঙ্গ নির্ধারণের ওপরে নিরক্ষরেখার
প্রভাবের কথা বলেছিলেন। নিরক্ষরেখা থেকে দূরত্ব যত কমবে মেয়ে সন্তান
জন্মানোর প্রবণতা নাকি তত বাড়বে। তারও আগে আঠারো শতকে ফ্রান্সের এক চিকিৎসক
সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য শুক্রাশয়কে দায়ী করেছিলেন। কোনো পুরুষ যদি
ছেলে সন্তান চান তাহলে তাকে বাঁ দিকের শুক্রাশয় বাদ দেয়ার পরামর্শ
দিয়েছিলেন তিনি। আর মেয়ে চাইলে ডান দিকের শুক্রাশয় বাদ দিতে হবে। যদিও
এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি।

No comments:
Post a Comment