দুর্দান্ত
বোলিং করে ভয়ঙ্কর জুটির ভাঙন ধরালেন রুমানা আহমেদ। অর্ধশতের আগেই সাজঘরে
পাঠালেন কোল ট্রিয়নকে। তার সংগ্রহ ছিল ৪৭ রান। ডু প্রিজের সাথে ৭৪ রানের
চমৎকার পার্টনারশিপ গড়েন তিনি। ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২৮
রান। ব্যাট করছেন প্রিজ ও ক্যাপ। এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে
দক্ষিণ আফ্রিকা।
তবে শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হানে বাংলাদেশের মেয়েরা।
সাজঘরে ফেরান লিজেলি লি ও অ্যান্দ্রে স্টিনকে। উইকেট দুটি শিকার করেছেন
জাহানারা আলম ও খাদিজা তুল কুবরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আজ চতুর্থ
ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। এর
আগে তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয়
ম্যাচটিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

No comments:
Post a Comment