Wednesday, January 25, 2017

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর বিশ্বের শেয়ারবাজারে অস্থিরতা চলছে। বিনিয়োগকারীরা বড় বড় কোম্পানির শেয়ার ছেড়ে দিচ্ছেন। তবে বিপরীতে স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। এতে বাড়ছে দামও। জানা গেছে, ক্ষমতা হাতে নেয়ার আগেই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাতিল করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
আর দায়িত্ব নেয়ার পর সম্প্রতি তা কার্যকরের উদ্যোগ নেন। এতে অস্থির হয়ে ওঠে শেয়ারবাজার। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, বাণিজ্যে ট্রাম্পের কঠোর নীতি বিশ্ব পুঁজিবাজারকে একধরনের অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। বিপরীতে স্বর্ণ বাজারকে চাঙ্গা করছে। মার্কিন বাজার ওয়াল স্ট্রিটে সোমবার ডাও জোনস সূচক ২৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৯৯ পয়েন্টে নেমে আসে।

No comments:

Post a Comment