আওয়ামী
লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের জরুরি যৌথসভা আজ।
রাত সাড়ে ৮টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার
সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.
আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাতে এ তথ্য
জানানো হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব
সদস্যকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুরোধ জানিয়েছেন বলে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচন কমিশন
পুনর্গঠনের নিমিত্তে গঠিত সার্চ কমিটির চিঠির পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা
হয়েছে। সূত্র মতে, গত শনিবার রাতেই সার্চ কমিটি প্রেরিত একটি চিঠি পেয়েছে
আওয়ামী লীগ। যাতে নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচটি নাম আহ্বান করা হয়েছে। এ
নামগুলো ঠিক করতেই আজকের বৈঠক হবে।

No comments:
Post a Comment