Saturday, January 14, 2017

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো উদ্ধার কার্যক্রম ২৬ ঘন্টায়ও শুরু হয়নি

বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়ার কাছে তলা ফেটে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গোটি উদ্ধার অভিযান ২৬ ঘন্টায়ও শুরু হয়নি। তবে শনিবার সকালে দূর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মংলা বন্দর কর্তৃপক্ষ, কোষ্টগার্ড এবং মালিকপক্ষের প্রতিনিধিরা। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর একেএম ফারুক হাসান মুঠোফোনে জানান,ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গোটি উদ্ধারে যৌথ প্রচেষ্টা শুরু হয়েছে।
তবে বঙ্গোপসাগরের উত্তাল ¯্রােতের তীব্রতা বেশী হওয়ায় সহসায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হচ্ছে না। এদিকে এ ঘটনায় মংলা থানায় একটি সাধারন ডায়রী করেছেন কার্গোটির মাষ্টার সোহেল রানা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মংলা বন্দরের ফেয়ারওয়ের অদূরে হিরনপয়েন্টে ১ হাজার ১০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে য়ায় ‘এমভি আইচগাতি’ নামের এ কার্গো জাহাজ। বসুন্ধরা গ্রুপের জাহাজ পাশ দিয়ে যাবার পথে বঙ্গোপসাগরে ভাসাতে থাকা ১৪ নাবিক ও ক্রুরা উদ্ধার হওয়ায় এই দূর্ঘটনায় কোন হতাহত হয়নি। এর আগে গেল ২০১৬ সালের ১৯ মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে ১ হাজার ২’শ ৩৫ মেঃ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি সী হর্স নামে একটি লাইটারেজ জাহাজ। তারও আগে গেল ২০১৫ সালের ২৭ অক্টোবর ৫’শ ১০ মেঃ টন কয়লা নিয়ে ডুবে যায় জিয়া রাজ নামে আরো একটি লাইটারেজ জাহাজ। তবে সেখান থেকে কয়লা উদ্ধার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি র্দূঘটনা কবলিত এসব জাহাজগুলো।

No comments:

Post a Comment