বড়
লোকের ছেলের সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করলেন টলিউড অভিনেত্রী
সোহিনী সরকার। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা
জানিয়েছেন নায়িকা। কিছুদিন আগে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন ‘ফড়িং’
সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া সোহিনী। তার দেয়া সাক্ষাৎকারে অভিনয়
ও ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা তথ্য দিয়েছেন।
সোহিনী বলেন, একসময় বড়লোকের
পাঞ্জাবি এক ছেলের সঙ্গে লিভ টুগেদার করেছি। সেটা কিছুটা বিয়ের মতোই ছিল।
সে মাঝে মাঝে গানও গাইতো। তার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। তিনি বলেন, আগে নিজের
সম্পর্কে খারাপ কোনো কিছু মানতে পারতাম না। এখন পারি। এখন মনে হয়, আমার এই
খারাপ দিকগুলো নিয়েই তো আমি। ব্রেকআপ নিয়ে নায়িকা বলেন, ব্রেকআপ করার
জন্যই তো মানুষ প্রেম করে। কিন্তু ব্রেকআপ, মানে মুখ দেখাদেখি বন্ধ, এ রকম
কিছু আমার জীবনে ঘটেনি!

No comments:
Post a Comment