Wednesday, January 25, 2017

ব্রেক্সিটে পার্লামেন্টের অনুমোদন লাগবে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করা যাবে কি-না তা নির্ধারণ করতে সরকারকে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের ভোট নিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে তার নির্বাহী ক্ষমতাবলে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি সক্রিয় করে দু’বছরের ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারেন- সরকারের এমন যুক্তিও আদালত খারিজ করে দিয়েছেন।
ফলে মে এমপিদের অনুমোদন ছাড়া ব্রেক্সিট আলোচনা শুরু করতে পারবেন না। তেরেসা মে বরাবরই ৩১ মার্চ সময়সীমার মধ্যেই আর্টিকেল ফিফটি সক্রিয় করার কথা বলে আসছেন। কিন্তু এখন তাকে এটি করার জন্য প্রথমেই আইনপ্রণেতাদের অনুমতি নিতে হবে। এতে করে তাকে পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে অথবা তার পরিকল্পনা বাস্তবায়নে দেরি হতে পারে। সুপ্রিমকোর্ট মে-কে ব্রেক্সিটের জন্য ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন নিতে বললেও স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলস কিংবা উত্তর আয়ারল্যান্ডের অনুমোদনের প্রয়োজন নেই বলে রায় দিয়েছে।

No comments:

Post a Comment