Thursday, January 19, 2017

ট্রাম্প, একটু চোখের জল ফেলুন

ব্রিটেনের একজন আচরণ বিশেষজ্ঞ বলেছেন, ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো কিছু শেখার আছে আর সেটা হচ্ছে কাঁদতে শেখা। ব্রিটেনের আচরণ বিশেষজ্ঞ জুডি জেমস এএফপিকে বলেন, ‘শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প কান্নাকাটি করে একটু যদি চোখের জল ফেলতে পারেন, জনগণ সঙ্গে সঙ্গেই তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে।’  ‘দ্য বডি ল্যাংগুয়েজ বাইবেল’ বইয়ের এ লেখক বলেন, ২০ জানুয়ারি তিনি জাঁকজমকের সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। কিন্তু তিনি যদি ঠিক সময়ে একটু কেঁদে চোখের জল ফেলতে পারেন, এটা নিশ্চিতভাবেই জনগণের ওপর প্রভাব ফেলবে। তিনি যুক্তি দেখান, আবেগ প্রদর্শন করে কান্নাকাটি নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট ওবামার জন্য বেশ কাজে দিয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা ক্যামেরার সামনে কমপক্ষে ১০ বার কেঁদেছেন।  গত বছর আমেরিকায় বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার ব্যাপারে কথা বলতে গিয়ে তার গাল বেয়ে অশ্রু নেমে এসেছিল। চলতি মাসের শুরুতেও বিদায়ী ভাষণে স্ত্রী মিশেল ও কন্যাদের প্রতি ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বেশ কয়েকবার কেঁদে ফেলেন। জেমস বলেন, রাজনীতিবিদদের অস্ত্রাগারে যত অস্ত্র আছে অশ্রু হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বিশ্বে ট্রাম্পের প্রেসিডেন্ট পদ গ্রহণের ক্ষেত্রে যে উদ্বেগ তৈরি হয়েছে তা নিবারণের ক্ষেত্রে ট্রাম্পের কাঁদাটা হবে আদর্শিক। ওবামার অশ্রু তার আন্তরিকার প্রদর্শনে বেশ সহায়ক হয়ে থাকে।
জনগণের সঙ্গে তার একটা যোগ ঘটিয়ে দেয়। অশ্রু সহানুভূতি তৈরি করে। আমি মনে করি বহু লোক এখন ট্রাম্পের ওপর নির্ভর করে আছেন। ট্রাম্পকে এখনই নিজেকে উষ্ণ হৃদয়ের মানুষ, মূল্যবোধসম্পন্ন চরিত্র হিসেবে তুলে ধরতে হবে, যা এতদিন তিনি লুকিয়ে রেখেছিলেন। কান্নার বিষয়ে বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অব পিটসবার্গের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লরেন বিলসমা বলেন, এটা স্পষ্ট যে ওবামা এমন একজন মানুষ যিনি জনসমক্ষে তার আবেগ প্রকাশ করে কাঁদতে পারেন।

No comments:

Post a Comment