ক্ষমতায়
আসার পর প্রথম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ট্রাম্প সরকার৷ মার্কিন
যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য জর্জিয়া ও মিসিশিপিতে৷ প্রবল ঝড়ে তছনছ চারদিক৷
নিহত অন্তত ১৬ জন৷ আরো মৃত্যুর আশঙ্কা থাকছে৷ দক্ষিণ জর্জিয়ায় জারি
হয়েছে বিশেষ সতর্কতা৷ এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প৷ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ৷ খেলনার গাড়ির মতো
গাড়ি উল্টে পড়েছে৷ ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়িঘর৷ পরিস্থিতি মোকাবিলায়
বিশেষ উদ্ধারকারী বাহিনী নামিয়েছে স্থানীয় সরকার৷ ধংসস্তুপ সরিয়ে উদ্ধার
শুরু হয়েছে৷ আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে৷ এমনই বার্তা
দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ৷

No comments:
Post a Comment