শ্রীনগরে
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সরকারি শ্রীনগর কলেজে ছাত্রলীগের
দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র
করে কলেজ ক্যাম্পাস ও শ্রীনগর বাজার এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের উত্তেজনা
বিরাজ করছে। বুধবার বেলা এগারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ
ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি
গোলাম সারোয়ার কবীর সমর্থিত ছাত্রলীগের জাকির - লিমন গ্রুপ ও মুন্সীগঞ্জ-১
আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ সমর্থিত আজিম-রাব্বি গ্রুপ একই স্থানে সমাবেশ
আহবান করে। সকাল থেকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের
প্রায় দেড় সহস্রাধিক ছাত্র ও স্থানীয় নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে
মহড়া দিতে থাকে।
বেলা এগারটার দিকে দু'গ্রুপই মুখোমুখি অবস্থান নেয়। এসময়
আজিম-রাব্বি গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা এবং জাকির-লিমন গ্রুপের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি জিঠু ও সাধারণ সম্পাদক পনির যোগ দেয়। এতে মুহুর্তের মধ্যে উত্তেজনা
ছড়িয়ে পড়ে। শ্রীনগর থানা পুলিশের অর্ধশত সদস্য দুগ্রুপের মাঝামাঝি অবস্থান
নেয়। ব্যারিকেড ভেঙ্গে একপর্যায়ে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে
পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের হস্তক্ষেপে
পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং জাকির-লিমন গ্রুপ ক্যাম্পাস ত্যাগ করে
শ্রীনগর বাজারে মিছিল করে। এখনো ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

No comments:
Post a Comment