রাজধানীর
গুলশান থানার কালাচাঁদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তির
মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। নিহতের নাম মাইন উদ্দিন। তিনি ওই এলাকার একটি
বাড়ির মালিক। অপর বাড়ির মালিকের সঙ্গে ঝগড়ার জের ধরে তাকে ছুরিকাঘাত করা
হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার
মধ্যরাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। গুলশান থানার ওসি
সিরাজুল ইসলাম যুগান্তরকে জানান,
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে কালা
চাঁদপুরে দুই বাড়ির মালিকের মধ্যে মারামারি হয়। তারা দু'জনেই কয়েকটি করে
ঘরের মালিক। এসব ঘর ভাড়া দেয়। সোমবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বাড়ির মালিক
সাজু অপর বাড়ির মালিক মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায়
মাইন উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে সিট
না পাওয়ায় তাকে নেয়া হয় রাশমনো হাসপাতালে। চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে
১১ টার দিকে মাইন উদ্দিন মারা যান। ওসি আরও জানান, সাজুর বিরুদ্ধে হত্যা
চেষ্টার অভিযোগ এনে মাইন উদ্দিনের পরিবার মামলা দায়ের করেছে। এর কিছু সময়
পরই তিনি মারা যাওয়ার খবর পান। এখন নিয়ম অনুযায়ী হত্যা মামলার ধারা সংযুক্ত
করা হবে। আসামিকে গ্রেফতারের চষ্টো চলছে।

No comments:
Post a Comment