টাঙ্গাইল,
ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর,
চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ও ভোলা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের
উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত
থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বিদ্যমান শৈত্যপ্রবাহ পরিস্থিতির উন্নতি হতে
পারে। আবহাওয়া অধিদফতর একথা জানিয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪
ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের
কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের
তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয়
উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সূত্র : বাসস
সূত্র : বাসস

No comments:
Post a Comment