জার্মানির
একটি বন্দরে মার্কিন শত শত ট্যাংক, ট্রাকসহ সামরিক সরঞ্জাম পৌঁছেছে। রুশ
সীমান্তের কাছে ন্যাটো অবস্থান জোরদারের অংশ হিসেবে এগুলোকে পূর্ব ইউরোপে
মোতায়েন করা হবে। জার্মান সংবাদপত্র ডিউটশ্যে ওয়েল এ খবর দিয়েছে। এতে বলা
হয়েছে মার্কিন সামরিক মালবাহী একটি জাহাজ বুধবার জার্মানির ব্রিমারহ্যাভেন
বন্দরে পৌঁছেছে।
শুক্রবার থেকে জাহাজের মাল নামানোর কাজ শুরু হয়েছে। এ
ছাড়া, রোববারের মধ্যে একই বন্দরে আরো দুটি মালবাহী জাহাজ পৌঁছানোর কথা
রয়েছে। ভারি ভারি মাল সড়ক এবং রেলপথে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে দৈনিকটি
জানিয়েছে। পূর্ব ইউরোপে এ সব ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হবে বলে
বার্তা সংস্থার রয়টারের খবরে বলা হয়েছে। এ ছাড়া, পোল্যান্ড, বাল্টিক সাগর
তীরবর্তী দেশগুলো, বুলগেরিয়া ও রোমানিয়ায় মোতায়েন করা হবে চার হাজার
মার্কিন সেনা। পর্যায়ক্রমে এ সব সেনা সেখানে অবস্থান করবে। এদিকে, চলতি
মাসের শেষ দিকে পোল্যান্ডে সেনা মোতায়েন সংক্রান্ত মহড়া চালাবে ন্যাটো।
রাশিয়ার আগ্রাসী আচরণের মুখে ইউরোপীয় মিত্রদের উদ্বেগ হ্রাস করতে এ মহড়া
আয়োজনের দাবি করেছে ন্যাটো।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment