Sunday, January 22, 2017

আল্লামা গাজী জাফর আহমদ বদরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল

আল জাবের, মাতামুহুরী প্রতিনিধি: দক্ষিন চট্টগ্রামের প্রখ্যাত আলেমেদীন সুন্নি জনতার আপনজন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালীর ইউনিয়নের আল্লামা গাজী জাফর আহমদ বদরীর চতুর্থ নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। তার মৃত্যু সংবাদে বদরখালী যেন মৃত্যুপুরি রূপ ধারন করে। বাকরুদ্ধ হয়ে পড়ে এলাকাবাসী। চট্টগ্রাম আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, গাউছিয়া কমিটির কক্সবাজার জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য,  গতকাল বিকাল ২ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি কক্সবাজার জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি সহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্টানের প্রতিষ্টাতা ও পরিচালনা করেন। তার প্রথম জানাযা চট্টগ্রাম পাঁচলাইশ আহছানুল উলুম গাউছিয়া কামিল মাদ্রাসা , দ্বিতীয় জানাযা চট্টগ্রামের আল-আমিন বারিয়া ফাজিল মাদ্রাসায়, তৃতীয় জানাযা চকরিয়া জয়নাল আবেদীন মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা এবং শেষ ও চতুর্থ জানাযা তার জন্মস্থান বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। পরে মরহুমের পারিবারিক কবরস্থান বদরখালীর ছনুয়াপাড়ায় দাপন করা হয়। আল্লামা গাজী জাফর  আহমদ বদরীর জানাযায় কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভিবিন্ন রাজনৈতিক সামাজিক ও জনপ্রতিনিধি ছাড়াও সর্বস্তরের মানুষ জানাযায় শরীক হয়েছেন। এদিকে আল্লমা বদরীর নামাজে জানাযায় দাড়িয়ে তার জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে গিয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন গারাংগীয়া দরবার শরীফের শাহাজাদা আল্লামা মাহমুদুল হক মজিদি। আল্লামা গাজী জাফর আহমদ বদরীর নামাজে জানাযায় অংশ নিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম। সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বদর খালী ইউপি চেয়ারম্যান এম খায়রুল বশর, বদর খালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশর, জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ মুহাঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী, বদরখালীর সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ সহ অসংখ্যা বক্তঅনুরাগী তার জানাযায় অংশ নিয়েছেন। 
তাহার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার উপকুলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম.ইকবাল বাহার চৌধুরী, সাধারন সম্পাদক হোবাইব সজিব, সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, ও লিটন কুতুবী, সহ- সম্পাদক শাহ আলম ও এম দিদারুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম নোবেল, অর্থ সম্পাদক এম রমজান আলী, দপ্তর সম্পাদক আবু হেনা সাগর , সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোছাইন, প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সদস্য আব্দুল মালেক সিকদার, আমান উল্লাহ , আল জাবের সহ নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment