বিশ্ব
ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর
মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের ৫২তম এই আয়োজন। আখেরি মোনাজাত
পরিচালনা করবেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সা'দ।
সকাল ৮টা ২০ মিনিটে তিনি হেদায়েতী বয়ান দিচ্ছেন। তার এই বয়ান বাংলা তরজমা
করে শোনাচ্ছেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। বয়ান শেষে মাওলানা
সা'দ মোনাজাত পরিচালনা করবেন। হেদায়েতী বয়ানে মাওলানা মুহাম্মদ সা'দ
মুসল্লিদের দিনে ৮ ঘণ্টা করে দ্বীনের দাওয়াতি কাজে ব্যয় করার জন্য আহ্বান
জানান। তিনি বলেন, যিনি দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবেন এবং হজরত
মুহাম্মদের (সা.) জীবনাদর্শ অনুসরণ করবেন, তিনি দুনিয়া ও আখেরাতে সফলতা
অর্জন করবেন।
মাওলানা সা'দবলেন, ঈমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদের
পরিবেশে বসাতে হবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে
আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন। তিনি বলেন, আমাদের
প্রত্যেককে দাওয়াতের কাজে দিনে ৮ ঘণ্টা সময় দিতে হবে। জবরদস্তি করে নয়,
তাজিমের সঙ্গে বুঝিয়ে মানুষকে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ
আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই করতে হবে। এবার ইজতেমার প্রথম পর্ব শুরু
হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ
হয়। প্রথম পর্বে ১৭টি জেলা অংশ নিয়েছিল। দ্বিতীয় পর্বেও ১৭টি জেলার
মুসল্লিরা অংশ নিয়েছেন।

No comments:
Post a Comment