Sunday, January 22, 2017

কে এম হাসান কী নিরপেক্ষ : ওবায়দুল কাদের

‘কে এম হাসান কী নিরপক্ষে’ বেগম খালেদা জিয়াকে এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নতুন নতুন আবদার নিয়ে আসছে। এটা তাদের মামা বাড়ির আবদার। বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া আপনি যে আজিজ মার্কা (এম এ আজিজ) নির্বাচন কমিশন গঠন করেছিলেন সেই আজিজ কী বিএনপি দলের লোক ছিলেন না! আপনি রাষ্ট্রপতির কাছে কেএম হাসানের নাম প্রস্তাব করেছেন, সেই হাসান সাহেব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। কোনটা নিরপেক্ষ! এটা কী নিরপেক্ষ?। বিএনপির সাপোর্টার হলে তা কী পক্ষ না নিরপেক্ষ।
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড (সাবেক ৫৬) যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেছেন, সরকার দলীয় লোক দিয়ে সার্চ কমিটি গঠন করা হলে জনগণ তা গ্রহনযোগ্য হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক তিনি বিএনপি এবং আওয়ামী লীগের লোক দিয়ে ইসি গঠনে সার্চ কমিটি করবেন না। তিনি নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন। এটা আমরা রাষ্ট্রপতির কাছে দাবি করেছি। ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বা শেখ হাসিনার কোনো ইচ্ছা নেই কোনো দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হউক। শেখ হাসিনা কোনো দলীয় লোকের নাম প্রস্তাবও করেননি। নেত্রীর ইচ্ছাতে কোনো দলীয় লোকের নাম থাকে না।’ বিএনপি জোট সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের কয় জন নেতাকর্মী বাড়ি-ঘরে থাকতে পেরেছে, তখন কী ভয়কংর অবস্থা ছিল!’ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের যদি আরেক বার ক্ষমতা হারাতে হয়, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল থেকেও ভয়ংকর অবস্থা হবে।
তারা ভয়কংর মূর্তি নিয়ে আর্বিভূত হবে। প্রাণে বাঁচতে পারবেন না। ভাল জন্য প্রস্তত থাকতে হবে। মন্দ কাজ পরিহার করতে হবে। যারা অপকর্ম করছেন তারা সংশোধন হয়ে যান। ’ তিনি বলেন, ‘ আমরা আগামী নির্বাচনে জিতে গেছি এই আত্ম সন্তুষই আওয়ামী লীগকে ডুবাবে। ভালোর জন্য প্রস্তত থাকতে হবে, খারাপ কাজ করলে খারাপ সময় আসলে খারাপ কাজ যারা করছে তার সবাই ক্ষতিগ্রস্ত হবে, আর ভালোরাও ক্ষতিগ্রস্থ হবে।’ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী স¤্রাটের সভাপতিত্বে সম্মেলনে আর বক্তব্য দেন- যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদসহ যুবলীগের নেতাকর্মী।

No comments:

Post a Comment