ঘানার
নতুন প্রেসিডেন্ট হিসেবে নানা আকুফো-আদ্দো শনিবার শপথ নিচ্ছেন। গতমাসে
অনুষ্ঠিত নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে পরাজিত
করেন। ৭২ বছর বয়সী সাবেক মানবাধিকার আইনজীবী আদ্দো আক্রার মধ্যাঞ্চলে
ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে এক অনুষ্ঠানে শপথ নেবেন।
অনুষ্ঠানে ছয় হাজারেরও
বেশি অতিথি ও জন প্রতিনিধি উপস্থিতি থাকবেন। আফ্রিকার ১১টি দেশের প্রধান,
ঘানার বিদায়ী প্রেসিডেন্ট এবং সাবেক নেতা জন রাওলিং ও জন কুফর অনুষ্ঠানে
অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শপথ অনুষ্ঠান চলাকালে রাজধানীতে কঠোর
নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার অঙ্গীকার করেছে পুলিশ। শপথস্থলে যাওয়া-আসার
প্রধান প্রধান সড়কগুলো কর্ডন করে রাখা হয়েছে।

No comments:
Post a Comment