
আপিল
বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ
কমিটির প্রধান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এটি নিশ্চিত করেছে। সার্চ
কমিটি’র বাকী পাঁচজন হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান,
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের
চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন
আখতার। আজই সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রী পরিষদ
বিভাগ।
>>>মানবজমিন
No comments:
Post a Comment