Sunday, January 29, 2017

ভাষার নাটকে মিলি

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ শফিউরের গল্প নিয়ে তৈরি হল নাটক ‘ফেব্রুয়ারির আল্পনা’। এতে অভিনয় করেছেন অভিনেত্রী ফারহানা মিলি। শহীদ শফিউরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বায়ান্নর সময়কে ফুটিয়ে তুলতে পুরো নাটকটি সাদাকালোয় ধারণ করা হয়েছে। কেবল শেষ দৃশ্যের একটি স্কুলের ক্লাসরুমের ঘটনা রঙিন দেখা যাবে। এ দৃশ্যেই ছাত্রছাত্রীদের কাছে শফিউরের গল্প বলেন শিক্ষক। এতে শফিউরের চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। তার বাবার চরিত্রে আবুল হায়াত ও মায়ের ভূমিকায় আছেন দিলারা জামান।
নাটকটির মূল গল্প লিখেছেন রফিকুল রশীদ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোজাম্মেল হোসেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলি বলেন, ‘ভাষা দিবসের এ নাটকটির কাজ করে বেশ ভালো লেগেছে। আমাদের ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের জানার অনেক অভাব। নাটকটির মাধ্যমে কিছুটা হলেও ভাষা দিবসের ইতিহাস জানতে পারবে তারা। ইতিহাস ও তথ্যনির্ভর নাটক এটি।’ এ নাটক ছাড়াও বর্তমানে নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিলি।

No comments:

Post a Comment