Tuesday, January 10, 2017

ঠাণ্ডায় ৬ পর্বতারোহীর মৃত্যু

গুয়েতেমালায় গত সপ্তাহান্তে একটি আগ্নেগিরিতে উঠার সময় আকস্মিকভাবে প্রচণ্ড শীতে ছয়জনের প্রাণহানি হয়েছে। উদ্ধার কর্মকর্তারা সোমবার জানান, গত শনিবার ছয় পর্বতারোহী দুটি ভাগে বিভক্ত হয়ে রাজধানীর পশ্চিমাঞ্চলের আকাতেনানগো আগ্নেয়গিরিতে উঠছিল। তারা সবাই গুয়েতেমালার নাগরিক।
আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৪৫ ফুট উঁচু। দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ বলেন, রোববার ও সোমবার তাদের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, আরো তিন পর্বতারোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি সংস্থা কনরেড জানায়, ‘উচ্চচাপ পদ্ধতির’ কারণে ওই এলাকার তাপমাত্রা মাইনাস ২১ ডিগ্রী ফারেনহাইটের নিচে নেমে যায়।

No comments:

Post a Comment