সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণকাজের ৪০
ভাগ সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা
সেতুর শতভাগ কাজ সম্পন্ন হবে। মন্ত্রী রোববার সকালে মাদারীপুরের শিবচরে
পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি
অংশের ৮ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে এ কথা বলেন।
এ সময়
সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী
যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুত
গতিতে এগিয়ে চলছে। মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক
শতভাগ, এছাড়া ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল
হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম,
মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস ও অতিরিক্ত পুলিশ সুপার
আনছার উদ্দিন।
সূত্র : বাসস
সূত্র : বাসস

No comments:
Post a Comment