Monday, January 16, 2017

কুকুরবিহীন প্রথম মার্কিন প্রেসিডেন্ট!

হোয়াইট হাউসে তার প্রবেশ এখন সময়ের অপেক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেও এখনো সেই পদে শপথ নেয়া হয়নি। শপথ নেবেন ২০ জানুয়ারি। তারপর হোয়াইট হাউসে প্রবেশ করবেন নতুন প্রেসিডেন্ট। কিন্তু একটি বিষয়ে অন্যদের থেকে ব্যতিক্রমীই থাকছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সঙ্গে করে কোনো কুকুর বা অন্য পোষা প্রাণীকে সঙ্গে আনবেন না। এর আগে যারাই প্রেসিডেন্ট হয়েছেন,
তাদের পশুপ্রেম দেখা গিয়েছে। অনেকেই সঙ্গে করে নিজের পোষা কুকুর এনেছিলেন। অথবা ‘‌পেট মিউজিয়াম’‌ থেকে কুকুর নিয়েছিলেন। ওবামার দুই পোষ্য বো আর সানি তো আমেরিকাবাসীর মন জিতে নিয়েছিলেন। পোষ্যদের প্রতি ওবামা, মিশেলের অনুরাগের কথা মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে। কিন্তু ট্রাম্পের তেমন আবেগ নেই। তার বাড়িতে কোনো কুকুর নেই। এই ব্যাপারে কোনো কালে নাকি তেমন আগ্রহও ছিল না। তাই তার সঙ্গে হোয়াইট হাউসে কোনো কুকুর আসছে না, আমেরিকার ইতিহাসে গত ১৫০ বছরে যা নাকি কখনো ঘটেনি।

No comments:

Post a Comment